
বান্দরবান : বান্দরবান আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে ঘটনাস্থল থেকে ইয়াবা মাদক কারবারি পালিয়ে যায়।
গত বুধবার রাতে আলীকদম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিলেটি পাড়ায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারের মূল্য আনুমানিক ষাট লাখ টাকা।
জানা যায়, ইয়াবা বিক্রির করছে- এমন গোপন সংবাদে আলীকদম সেনা জোন অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা সেনাদের উপস্থিতি বুঝতে পেয়ে ইয়াবা রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশে কাছে হস্তান্তর করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধারকৃত ইয়াবা আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আলীকদম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।