1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নি‌চ্ছে সরকার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিতে চাইছে সরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে এমন উদ্যোগ সরকার নিচ্ছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জ্বালানি বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’-এর খসড়া অনুমোদনের সময় মন্ত্রিসভার সদস্যরা এ বিষয়ে আলোচনা করেন। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই এমন চিন্তা-ভাবনা করছে সরকার। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানিসহ অন্যান্য এনার্জি বেসরকারিভাবে আমদানির ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে।

এক্ষেত্রে দুটি উপায় হতে পারে জানিয়ে তিনি বলেন, বেসরকারি আমদানিকারকরা আমদানি করে নিজেরাই বাজারে বিক্রি করলে বেশি ভালো হবে নাকি তারা আমদানিকৃত জ্বালানি তেল পরিশোধন করে তা বিপিসির কাছে বিক্রি করবে—পরে তা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, তবে যেটা করতে হবে তা হলো—ক্রুড অয়েল যারা আনবে, বিটুমিনসহ অন্যান্য যে উপজাত পণ্য আসবে এগুলো হয় তারা স্থানীয় বাজারে বিক্রি করবে অথবা বাইরে রফতানি করবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এক্ষেত্রে যেটা রিফাইনড হলো সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য কিনা, তা বিএসটিআইকে মনিটরিং করতে হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এসব বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আলোচনায় রাখতে বলা হয়েছে এবং খুব শিগগির সিদ্ধান্তে যেতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com