1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা রাখতে চাই না: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

ঢাকা: বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়সের বাধা তুলে দিতে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ সহযোগিতা চান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চ শিক্ষাতে আমরা বয়সের বাধা তুলে দিতে চাই। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সে কাজটি দ্রুততার সঙ্গে করবে। তাহলে, আমাদের সমস্যাগুলো অনেকাংশে থাকবে না।’

তিনি বলেন, ‘বর্তমানে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন। ব্লেন্ডেড অ্যাডুকেশন সিস্টেমে কারিগরি শিক্ষায় বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা তুলে দিতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com