মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল এলাকায় অবৈধ করাতকল বন্ধ ও রাস্তার গাছ কাটার অভিযোগ করছে এলাকাবাসী। খবর পেয়ে বালিজুরী রেঞ্জ বনবিভাগ কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়ে রাস্তার পাশে থাকা তিনটি কাটা গাছ জব্দ করেছে বলে জানা গেছে।
এর আগে ওই এলাকায় অবৈধ করাতকল পরিচালনা করার দায়ে ১১টির অবৈধ করাত কল মধ্যে ১০টি করাত কল বন বিভাগ বন্ধ করে দেয়। বাকি ১টি করাতকল আবুল কালাম আজাদের হাইকোর্টের কাগজ আছে বলে বহাল তবিয়তে চলমান আছে। সোমবার আবুল কালাম আজাদ রাস্তার দু পাশের তিনটি ইউক্যালিপটাস গাছ বিনা অনুমতিতে কর্তন করে। খবর পেয়ে বনবিভাগের লোকজন এসে তা জব্দ করে বলে জানা গেছে। ইতিপূবেও সে আরো গাছ কর্তন করেছে বলে অভিযোগ করেন হান্নান, আলাল, মোজাম্মেল, মিলন ও সেলিমসহ আরো অনেকেই জানিয়েছেন।
তারা আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০টি সমিল বন্ধ রয়েছে। বাকি ১টি সমিল চলমান আছে।
এ ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, আমার মিলের কাগজপত্র আছে। আমি রাস্তার গাছ কর্তন করিনি।