1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি চাঁদা দাবির অভিযোগে তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের বাস হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি, ভিডিওতে দেখালেন শরীরে আঘাতের চিহ্ন

শেরপুরে ডিবি’র অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

শফিউল আলম লাভলু,: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ জাকির হোসেন (২৮) ও মুন্তাজ আলী (৩৪)নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের পলাশীকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জাকির ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের পুত্র ও মুন্তাজ, মৃত আবছর আলীর পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

জেলা গোয়েন্দা শাখা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া সাকিনস্ত নন্নী হতে বারোমারি গামী পাকা রাস্তার কালভার্টের উপর থেকে ভারতীয় মদ বিক্রির সময় জাকির ও মুন্তাজকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিক্রির উদ্যেশে থাকা ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরো ২ সহযোগি পালিয়ে যায়।

পরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আমদানী নিষিদ্ধ ২৫ B এর ১(B)/২৫-D ভারতীয় মদ চোরাই আনয়ন করিয়া নিজ হেফাজতে রাখা ও সহায়তার অপরাধে মামলা দায়ের করেন। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com