
বান্দরবান: বান্দরবানে বিভিন্ন সময়ে নিষ্পত্তিকৃত মামলার আলামত ধংস করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্তরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম এমরান এর উপস্থিতিতে এ সকল আলামত ধংস করা হয়।
এ সময় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ,কোর্ট মালখানা ইনচার্জ এসআই প্রিয়েল পালিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, নিষ্পত্তিকৃত আলামত সমূহের মধ্যে মাদক, আগ্নেয়াঅস্ত্র, দেশীয় অস্ত্র, ব্যবহৃত জিনিসপত্র আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
এ বিষয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম এমরান বলেন, পার্বত্য বান্দরবান জেলা সদর, উপজেলাসহ বিভিন্ন সময়ে কোর্টে নিষ্পত্তিকৃত মামলার আলামত আদালতের নির্দেশনা অনুযায়ী ধংস করা হয়েছে।