1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে হত্যা মামলার ৩২ বছর পর রায়, তিনজনের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
বান্দরবান : বান্দরবানে মোহন বড়ুয়া (৫৬) নামে এক ব্যক্তিকে খুনের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ এর আদালত। এছাড়াও একই মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বচারক মোঃ ফজলে এলাহী ভুইয়া এই রায় প্রদান করেন।
আদালতের এজাহার সূত্রে জানা যায়, ১০ মার্চ ১৯৯০ সালে দিবাগত রাতে দেড়টায় ভগবান টিলা নামক স্থানে মোহন বড়ুয়াকে খুন করেন দন্ডপ্রাপ্ত তিন আসামী। খবর পেয়ে তার স্ত্রী নিহত স্বামী কাছে গেলে বাধা প্রদান করে তেজেন্দ্র বড়ুয়াসহ ও আরো কয়েকজন ব্যক্তি। পরে তার ভাশুর শশাংক বড়ুয়াকে খবর দিলে থানায় গিয়ে খুনের মামলার দায় করেন। মামলার ৩২ বছর পর তাদের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২ ধারায় সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামীকে রায় ঘোষণা দেন আদালত।
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইকবাল করিম বলেন, সত্যতা প্রমাণিত হওয়া তিন আসামীকে যাবজ্জীবন ও অর্থদণ্ডসহ আরো ছয় মাসে কারাদণ্ড দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com