1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বিদেশী মদসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ জাকির হোসেন (২৮) ও মুন্তাজ আলী (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের পলাশীকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জাকির ওই এলাকার মৃত মোসলেম উদ্দিন ও মুন্তাজ মৃত আবছর আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশীকুড়া গ্রামস্থ নন্নী-বারোমারীগামী সড়ক থেকে ভারতীয় মদ বিক্রির সময় জাকির ও মুন্তাজকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেহ তল্লাসী করে ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগি পালিয়ে যায়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই আজিজুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। পরে বুধবার সকালে আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এর আগে গত ২৫ নভেম্বর শুক্রবার নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা এলাকায় থেকে ঝিনাইগাতি উপজেলার মাদক ব্যবসায়ী বিরাজ কোচকে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com