1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চট্টগ্রামে আয়াতের লাশের খণ্ডিত অংশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

চট্টগ্রাম: চট্টগ্রামে অপহরণের পর হত্যার শিকার পাঁচ বছর বয়সী শিশু আয়াতের লাশের খণ্ডিত দুটি অংশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের সাগর পাড়ে স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৫ নভেম্বর আয়াতকে অপহরণের পর হত্যা করা হয়। পরে লাশ ছয় টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেয় আবীর।’

তিনি আরো বলেন, ‘আবীরকে গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে আয়াতের লাশের খণ্ডিত দুটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবীরের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা সবাই রিমান্ডে আছেন।’

উল্লেখ্য, মুক্তিপণের আশায় গত ১৫ নভেম্বর শিশু আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন আয়াতের লাশ ছয় টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com