1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে চালু হলো “নো হেলমেট নো ফুয়েল”, প্রসংশায় ভাসছেন পুলিশ সুপার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী : সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালু হলো “নো হেলমেট নো ফুয়েল” প্রসংশায় ভাসছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেলে তেল নিতে না পারে কিংবা মোটরসাইকেলে দুইয়ের অধিক চলাচল করতে না পারে, এ কর্মসূচী বাস্তবায়নে জেলার ১৬টি রুটে’র বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও পেট্রোল পাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ কর্মসূচী পর্যবেক্ষনে বৃহস্পতিবার (পহেলা ডিসেম্বর) দুপুরে বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফিজুর রহমান পিপিএম।
মোটরসাইকেল আরোহী মশিউর রহমান যাদু বলেন, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট রাস্তার ধুলা-বালু থেকে শুরু করে সড়ক দুর্ঘটনায় আমাদের অনেক উপকারে আসে। জেলা পুলিশ সুপারের উদ্যােগকে আমি সচেতন নাগরিক হিসেবে স্বাগত জানাই এবং এই কার্যক্রম চালু রাখার অনুরোধে করেন।
রকিবুল আলম ফিলিংস স্টেশনের ম্যানেজার বলেন, আমার পেট্রোল পাম্পে হেলেমেড ছাড়া কারো কাছে পেট্রোল-অকটেন বিক্রি করব না।
এছাড়াও হেলমেট ছাড়া পেট্রোল বিক্রি না করা জেলার মানুষ হিসাবে আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমাদের পেট্রোল পাম্প ও কর্মচারীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপার সবসময় তৎপর রয়েছেন।
এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী জাতীয় সংসদ সদস্য-১৩ নীলফামারী-২ আসাদুজ্জামান নূরসহ জেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সচেতন মহল ও সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ।
নীলফামারী জেলা পুলিশ সুপারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু বলেন নিরাপদ সড়ক ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধের জন্য হেলমেট খুবেই গুরুত্বপূর্ণ। এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।
এ পরিদর্শনে উপস্থিত ছিলেন নীলফামারী সদর থানা’র অফিসার ইনচার্জ আব্দুর রউফ, ওসি (তদন্ত) মুক্তারুল আলম, টিআই সেলিম আহম্মেদ, এসআই সাজ্জাদ প্রমুখ।
এর আগে গত ২৭ নভেম্বর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার ৩৯টি পেট্রোল পাম্পের মালিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় পাম্প মালিকেদের বলেন, হেলমেট ছাড়া কেউ যেন মোটরসাইকেলে তেল নিতে না পারে, এ বিষয়ে পাম্প মালিকেদের সহযোগিতা কামনা করেন জেলা পুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com