
হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক এর বদলীজনিত বিদায় উপলক্ষে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. আবদুর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব এম সুরুজ মিয়া, সম্পাদক ওয়ারিছ উদ্দিন সুমন, উপজেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ, প্রশাসন, চেয়ারম্যান এসোসিয়েশন, সচিব সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক’কে ক্রেস ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।