
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, সূয্যমূখী, খেসারি ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি হুমায়ুর কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শাহআলম হাওলাদার ও বামচিং চন্দ্র বৈরাগি।
অনুষ্ঠান শেষে ১শ ৫০জন কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়। পরবর্তীতে আরও ৩ হাজার ৮শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।