1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মহিপুরে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত সাংবাদিক রাজ্জাকের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে দৈনিক সমকালের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক (৪৫) বৃহস্পতিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১০টার সময় তার কর্মরত প্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের মাঠে মরহুমের নামাজের জানাজার শেষে তাকে মাইটভাঙ্গা পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

মরহুম খান এ রাজ্জাক সাংবাদিকতার পাশাপাশি কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

সাংবাদিক খান এ রাজ্জাকের অকাল মৃত্যুতে ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com