1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ছয় বছরের শিশুর ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

শেরপুর : শেরপুর সদর উপজেলার মুনকান্দায় ছয় বছর বয়সী মা হারা এতিম এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত প্রতিবেশি আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে দিয়েছে র‌্যাব।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৪ এর কমান্ডার আশিকুর রহমান কুদ্দুসকে গাজীপুরের কালিয়াকৈর থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এসময় র‌্যাব-১৪ এর সহকারী স্কোয়াড্রন লিডার এমএম সবুজ রানা উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, ছয় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী এক ছেলে ও ছয় বছর বয়সী এক কন্যা রেখে মারা যান শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মুনকান্দা গ্রামের দরিদ্র অটোরিকশা চালকের স্ত্রী। গত বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধা মায়ের কাছে শিশু কন্যাকে রেখে শহরে অটোরিকশা নিয়ে বেরুন ভাগ্যহত ওই বাবা। বৃদ্ধা নাতিকে ঘরে রেখে দাদী বাড়ির বাইরে গেলে প্রতিবেশি দুই সন্তানের জনক আব্দুল কুদ্দুস ঘরে একা পেয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে তারই শাশুরি মালেকা বেগমের সহায়তায় কুদ্দুস পালিয়ে যায়।

এদিকে রাতেই শিশুকে শেরপুর জেলা হাসাপাতালে ভর্তি করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com