1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রীবরদীতে ট্রাকের চাকায় পা হারালেন বৃদ্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাম পা হারিয়েছেন ছাহের আলী (৬৫) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুড়িকাহনিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রেরণ করে। আহত ছাহের আলী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের মাদারপুর গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও এলকাবাসী সূত্রে জানা যায়, ছাহের আলী বাই সাইকেল দিয়ে কুড়িকাহনিয়া বাজারে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে অতিরিক্ত ধান বোঝাই একটি ট্রাক ছাহের আলীকে ওভারট্রেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ছাহের আলী পড়ে গেলে তার বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। পরে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইন্দিলপুর বাজার থেকে এলাকাবাসী ড্রাইভারসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ড্রাইভারসহ (টাঙ্গাইল-ট- ১১০০৯০) ট্রাকাটি আটক করে থানা নিয়ে আসে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ড্রাইভারসহ ট্রাকটি আটক করে থানা নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com