1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সোনার দাম বেড়ে প্রতি ভরি ৮৭২৪৭ টাকা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৭ হাজার ২৪৭ টাকা।

শনিবার (৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, রোববার (৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ৮৭ হাজার ২৪৭ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৯ হাজার ৪৮৭ টাকা।

তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৬৮ হাজার ৯৩৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বেচাকেনা হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com