1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় স্ত্রী শাহনাজ বেগম (৪০) কে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে।

আজ রোববার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের জানকিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের বিষু মিয়ার মেয়ে। স্থানীয়দের ধারণা, শাহনাজকে তার স্বামী রাসেল হত্যা করে ঘর তালা দিয়ে কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, জানকিপুর এলাকার মানিক মিয়ার সাথে প্রায় ৯ বছর আগে শাহনাজের প্রথম বিয়ে হয়। মানিকের সাথে বিয়ে বিচ্ছেদ ঘটলে গাজীপুরে গার্মেন্টসে কাজ নেয় শাহনাজ। শ্রীপুরের মজিবরের ছেলে রাসেলের বাড়িতে ভাড়া থাকার পরিচয়ে দ্বিতীয় বিয়ে হয় তার সাথে। এক বছর পর বাড়ি ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারা। পরে আজ রোবার সকালে ঘরের বাইরে থেকে তালা দেয়া দেখে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন। একপর্যায়ে কোন সাড়া না পেয়ে তালা ভেঙ্গে ভিতরে গেলে শাহনাজের রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে স্বামী রাসেল রাতের কোন এক সময় স্ত্রী শাহজানকে হত্যা করে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। শাহনাজের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com