1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বিদেশী মদসহ একজন আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে একশ বোতল বিদেশী মদসহ নবী হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪।

গতকাল রোববার (৪ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার পূর্ব সমশ্চূড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নবী হোসেন নকলা উপজেলার টালকী পশ্চিমপাড়া এলাকার আবু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি দল পূর্ব সমশ্চূড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে নবী হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে আমদানি নিষিদ্ধ একশ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নবী হোসেন দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রি ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com