1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে কচুকাটা ইউনিয়ন পরিষদে অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের জলঢাকা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ঋণ বিতরন মেলায় ৪২ জনের মাঝে ২৮লক্ষ ৬৯ হাজার টাকা চেক বিতরন করা হয়।
ঋণ মেলায় অগ্রণী ব্যাংক লিমিটেড জলঢাকা শাখার ব্যবস্থাপক মোঃ আবু হাতেম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম।
জলঢাকা শাখা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার এরশাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলম, অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ আকরাম উদ্দিন ও কচুকাটা ইউনিয়ন পরিষদ পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রংপুর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম বলেন, ‘কৃষক বাচলে আমরা বাচব। বর্তমান বিশ্বায়নের যুগে প্রযুক্তির সহযোগিতায় কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। করোনা কালিন সময় সবাই যখন ঘরে ছিল তখন কৃষকরা ছিল মাঠে। তাই আমরা দু-বেলা খেতে পেরেছি।
এসময় অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা, কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com