1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

এক যুগ পর বান্দরবানে জাতীয় পার্টির বিভাগীয় কর্মী সমাবেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

বান্দরবান : “জাগো জনতা, জাগো দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ” এ স্লোগানে উদ্ভুদ্ধ হয়ে প্রায় এক যুগের বেশি সময় পর পার্বত্য বান্দরবান জেলায়  বাংলাদেশ জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর জেলায় জাপার এই সম্মেলন সাধারণ জাপা কর্মী সমর্থকদের মাঝে সাংগঠনিক ভাবে উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি করেছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল শহরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা জাতীয় পার্টি আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কাজী মোহাম্মদ নাসিরুল আলমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।

সভায় বক্তৃতাকালে বিদিশা বলেন, দেশের উন্নয়নের সুচনা ও বিশেষ করে পার্বত্য অঞ্চলের উন্নয়নের অগ্রদূত হিসেবে কাজ করেছে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। তৎকালিন সময়ে প্রথম স্থানীয় সরকার পরিষদ যা বর্তমানে পার্বত্য জেলা পরিষদ। তাছাড়া বান্দরবানের প্রেসক্লাব, কোট বিল্ডিং থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ইত্যাদি করে গেছে। যার সুফল বান্দরবানবাসী পেয়েছে এবং তা এখনো পাচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই উন্নয়নের ধারা আরো বহুগুণ বেগবান হবে এবং জাতীয় পার্টিকে যারা ভাঙ্গার চেষ্টা করছে তাদের সকল ষড়যন্ত্রকারী বিরুদ্ধে রুখে দাঁড়ানো কর্মীদের প্রতি আহবান করেন।

শেষে তিনি আক্ষেপ করে বলেন, এই বান্দরবানে এত উন্নয়নের সূচনা করার পরও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের কোন স্বৃতি চিহ্ন না থাকায় দুঃখ প্রকাশ করেন এই নেত্রী।

এসময় দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া ও রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, মো. সামশুল আলম, নাফিজ মাহবুব, ডা. সাইফুর রহমান, কাজী মো. নাছিরুল আলম, মো. জাফর ইকবাল নিরব, অ্যাডভোকেট মো. ওমর আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com