1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক সোহাগ গুরুতর আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মোহনা টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান। সন্ত্রাসী এ হামলার প্রতিবাদ জানিয়ে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার গণমাধ্যম কর্মীরা সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

জানা যায়, গত রোববার রাতে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সোহাগের বাম চোখ এবং বাম চোয়ালে রক্তাক্ত জখম হয়। এসময় তার ক্যামেরা ও ল্যাপটব ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনার সোহাগ বাদী হয়ে ৫ জনের নামে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই হামলাকারী মারুফ (৩৭) ও আকিদ (২৮) কে গ্রেফতার করেছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন, আহত সাংবাদিক গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে এবং বাকী আসামীদেরও গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com