1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে বিনামূল্যে সার-বীজ পেলেন ৬ হাজার ৮শ কৃষক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক বোর ধান চাষীদের মাঝে রবি মৌসুমের জন‍্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩ হাজার ৪শ জনকে ২ কেজি করে হাইব্রীড ধান বীজ ও ৩ হাজার ৪শ বোর চাষীকে জন প্রতি ৫ কেজি কেজি করে উচ্চ ফলনশীল উফশী ধান বীজ এবং জন প্রতি ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ উদ্বোধন করা হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবির, থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকী রুপালী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার।
এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জন প্রতিনিধি, প্রণোদনায় অন্তর্ভুক্ত কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com