1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারে বেড়েছে শীতের তীব্রতা 

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী) : উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সীমান্ত অঞ্চল ডোমার উপজেলায় গত কয়েকদিনে তীব্র শীত পড়তে দেখা গেছে।
শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদর সেই জানানই দিচ্ছে। তবে অগ্রহায়নের প্রথম দিকে উত্তরের নীলফামারী জেলায় জেঁকে বসেছে শীত, এত শীত আগে পড়েনি। মনে হচ্ছে, এবার শীতের তীব্রতা বেশি হবে। উত্তরাঞ্চলের উপজেলাগুলোতে ভোরবেলা ঘনকুয়াশা ভেদ করে সহজে সূর্যের দেখা মিলছে না।
শীতের আমেজে স্থানীয় গ্রাম ও শহরের হাট-বাজারগুলোতে পুরোদমে উঠতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, ওলকপি, গাজর, টমেটো আর ধনেপাতাসহ অন্যান্য শীতকালীন ফলমূল। সেই সাথে প্রস্তুতি শুরু হয়েছে  গ্রামীণ পিঠাপুলি ও নবান্ন উৎসবের।
শীতের ঠান্ডা শুরু হওয়ায় এ অঞ্চলের মানুষজনের মাঝে শীতের পোষাক কেনাসহ লেপ-তোষক বানানোর ধুম পড়েছে। দোকানগুলোতে চাহিদা বেড়ে গেছে লেপ, তোষক ও শীতের পোশাকের। লেপ-তোষক তৈরির কারিগররা পার করছেন ব্যস্ত সময়। স্থানীয় বাজারগুলোতে দেখা যাচ্ছে নানা রকমের শীতের পোশাক। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে দোকানিরা শীতের পোশাক তুলেছেন।
সকাল ১০ঃ৩০ মিনিটে কিছুটা রোদের দেখা মিললেও সন্ধা থেকে শুরু করে সারা রাত ঠান্ডা ও কুয়াশা অনুভূত হয়। রাত যত গভীর হয় শীতের তীব্রতাও বাড়তে থাকে। গত ১ থেকে ১০ দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। পযার্য়ক্রমে এ তাপমাত্রা আরও কমে আসবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com