1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে রবি মৌসুমে বোর ধানের হাইব্রিড ও উপসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকালে সদর উপজেলা মাঠে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য -১৩ নীলফামারী-২ আসাদুজ্জামান নুর।
এছাড়াও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, জেলা পরিষদের মহিলা সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রূপন মহসীন রেজা।
জানা যায়, সদরের ১৫ ইউনিয়নের ১২ হাজার ২৮০ জন কৃষকের মাঝে পর্যায়েক্রমে ৫ কেজি করে উফশী জাতের বোরো ধান, হাইব্রিড জাতের বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, সয়াবিন, শীতকালিন পিঁয়াজ, মুগ ডালের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com