1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জামালপুর জেলার সফল জননী পুরস্কার পেলেন অবিরন নেছা

  • আপডেট টাইম :: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

জামালপুর: জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘সফল জননী’ পুরস্কারে ভূষিত হন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া গ্রামের সফল জননী মোছা. অবিরন নেছা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস প্রমূখ।

উল্লেখ্য, মোছাঃ অবিরন নেছা’র ৬ জন ছেলে-মেয়ের মধ্যে ৪ জন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। তার ছেলে ড. মো. রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। উনার আরেক সন্তান মো. রেজাউল করিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে অনার্স মাস্টার্স শেষ করেন। ৩১তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত আছেন।

এর আগে উনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তার আরেক সন্তান ডাঃ এসএম আরিফুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি শেষ করে বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেওয়ানগঞ্জে কর্মরত এবং মেয়ে নুরুন্নাহার নুরী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন।

এলাকাবাসী ‘সফল জননী’ ক্যাটাগরীতে মোছা. অবিরন নেছা’র পুরস্কার প্রাপ্তিতে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com