যশোর : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা (২০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মোল্লাপাড়ার আনছার মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীর মাধ্যমে নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, পিন্টু মোল্লা নাভারন সাতক্ষীরা
সড়কে চলাচলকারি সিএনজি বাগআঁচড়া অভিমুখী যাচ্ছিলেন পথিমধ্যে.ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যশোর মুখী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা বা সনাক্ত করা সম্ভব হয়নি।