
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় প্রশিক্ষিত মাঝিদের মাঝে প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ইনহ্যান্স কোস্টাল ইকোফিস ইন বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ল্ড ফিস এর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০জন প্রশিক্ষিত জেলেদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি গবেষক ইকোফিস-২ সাগরিকা স্মৃতি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, আলিপুর মাঝি সমিতি সভাপতি সমিতির সভাপতি মন্নাব মাঝি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি গবেষক ইকোফিস-২ বখতিয়ার রহমান।
এসময় কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ বিভিন্ন ইউনিয়নের মাঝি ও কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।