
নকলা (শেরপুর): শেরপুরের নকলায় খড় বোঝাই চলন্ত পিকআপের চাকায় পৃষ্ট হয়ে তায়েফ হাসান নামে দুই বছর বয়সী শিশু নিহত হয়েছে।
গত সোমবার (১২ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গড়েরগাঁও বাইপাস সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুওই এলাকার প্রবাসী আবু বাক্কারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল অনুমানিক ৩টার সময় বাড়ি থেকে খেলতে খেলতে তায়েফ বাইপাস সড়কে চলে আসে। এসময় ময়মনসিংহগামী খড় বোঝাই পিকআপের চাকায় পৃষ্ট হলে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক পিকআপসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।