1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হত্যার অভিযোগ: শেরপুরে দাফনের আড়াই মাস পর কবর থেকে ব্যবসায়ীর মরদেহ উত্তোলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

শেরপুর : দাফনের প্রায় আড়াই মাস পর শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী লিটন মিয়া ওরফে হিটলারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ওই মরদেহ উত্তোলন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গত ২ অক্টোবর রাতে লিটন মিয়া ওরফে হিটলারকে ডেকে নিয়ে যায় শহিদুল ইসলাম শুভ ও তার সহযোগীরা। পরদিন সকালে স্থানীয় মসজিদের সামনে পাওয়া যায় হিটলারের মরদেহ। পরে অভিযুক্ত আসামীরা স্ট্রোকে হিটলারের মৃত্যু হয়েছে বলে প্রচার দিয়ে তড়িঘরি করে দাফনের আয়োজন করে। দাফনের পর প্রকৃত তথ্য উঠে আসে, জমি নিয়ে বিরোধের কারণে শহিদুল ইসলাম শুভ গংরা হিটলারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখেছে। এ তথ্য প্রকাশ্যে আসার পর হিটলারের ভাতিজা আবির ইসলাম শহিদুল ইসলাম শুভসহ ৭জনকে আসামী করে গদ ৩০ অক্টোবর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত।

মামলাটি তদন্তের জন্য আদালতের নির্দেশনার প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত করতে লাশ উত্তোলনের আবেদন করে। পরে আদালত হিটলারের মরদেহ উত্তোলনের নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ ১৩ ডিসেম্বর দুপুরে কবর থেকে হিটলারের মরদেহ উত্তোলন করা হয়।

এদিকে আদালতে মামলা করার পর থেকেই কবরস্থান থেকে হিটলারের মরদেহ বিবাদীরা চুরি করবে, এমন ভয়ে দেড় মাস ধরে স্বজনরা হিটলারের কবর পাহারা দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মরদেহের ময়না তদন্ত করে প্রাপ্ত প্রতিবেদনের আলোকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com