সাগর আলী, নীলফামারী: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজ বন্দিদের মুক্তি ও গুম, খুনসহ দ্রব্যমূল্যের প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা যুবদলের সভাপতি এইচএম সাইফুল্লাহ রুবেল,
সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম বাবলা, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ্ আলম তমু, সদস্য সচিব রাশেদ উদ দৌলা রাশেদসহ জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।