1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় সদ্য নিযুক্ত পটুয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সদ্য নিযুক্ত পটুয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মো, শরিফুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আ. বারেক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা লিয়াকত, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিপন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান।

মতবিনিময় সভা শেষে কলাপাড়া উপজেলার অফিসার্স ক্লাব উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com