1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় শ্বাসরোধে গরু হত্যা, বৃদ্ধাকে নির্যাতন

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ক্ষেতের ধান নষ্ট করাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী ও বৃদ্ধা স্ত্রীসহ মেয়েকে অমানবিক নির্যাতন করা হয়েছে। বর্তমানে এ পরিবারটি হাসপাতালের শয্যায় তীব্র ব্যাথা নিয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে। অর্থাভাবে ঠিকমতো হচ্ছে না চিকিৎসাও।

গতকাল মঙ্গলবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের সাতআনী গ্রামে ভুক্তভোগীদের গোয়াল ঘরের সামনে গরুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোবাবার সন্ধ্যায় ধান ক্ষেত নষ্ট করা নিয়ে ওই পরিবারের তিন সদস্যকে নির্যাতন করা হয়। ভুক্তভোগী আলতাফ গাজী (৬৮), তার স্ত্রী চন্দ্রভানু (৫৯) এবং কন্যা রাবেয়া (৩৫) এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মঙ্গলবার ভোররাতে তাদের ফাঁকা বাড়িতে গোয়াল ঘরে ঢুকে প্রতিপক্ষরা একটি গাভিন গরুকে হত্যা করে অভিযোগ ভুক্তভোগীদের।

আহত আলতাফ গাজী জানান, ঘটনার দিন সন্ধ্যায় মাঠ থেকে গরু নিয়ে ধান ক্ষেতের মধ্যদিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় একই গ্রামের সালাম গাজী তার ধান ক্ষেতের মাঝখান দিয়ে আইল তৈরি করে চলাচলের মাধ্যমে ফসল বিনষ্টের অভিযোগ করেন। কিন্তু আলতাফ গাজী চলাচলের জায়গা তৈরি করেননি বলে জানালে ক্ষিপ্ত হন সালাম।

পরে বৃদ্ধ আলতাফের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করেন সালাম ও তার ছেলে রুবেল। এসময় বৃদ্ধা স্ত্রীকে নির্যাতনে বাঁধা দিয়ে বাঁচাতে গেলে তাকেও নির্যাতন শুরু করেন ঐ বাবা এবং ছেলে।

এদিকে বাবা মায়ের চিৎকার শুনে তাদের বাঁচাতে মেয়ে রাবেয়া এগিয়ে গেলে তাকেও বেধরক মারধর করে নির্যাতনকারিরা। পরে স্থানীরা গিয়ে অজ্ঞান অবস্থায় একই পরিবারের তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা মোশারেফ গাজী জানান, ধান ক্ষেতের মধ্যেদিয়ে চলাচলের জায়গা তৈরি করেছেন তিনি। কিন্তু তার কাছে জিজ্ঞেসা না করেই স্বামী-স্ত্রী ও মেয়েকে অমানবিক নির্যাতন করা হয়েছে। একই গ্রামের প্রাক্তন শিক্ষক মোশারেফ মুন্সি বলেন, নির্দোষ বয়ষ্ক দুজন মানুষকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সালাম গাজীর বাড়িতে গিয়ে তাকে পওয়া যায়নি। তার স্ত্রী লিলি বেগম জানান, আমার পরিবারের কেউ গরু হত্যা করেনি। কিন্তু তার ছেলে রুবেল একটু ভুল করেছে ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com