
নালিতাবাড়ী (শেরপুর) : ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে সংগঠনটির নিলামপট্টিস্থ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়। ভোরে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে আলোচনা সভার আয়োজন করা হয়।
ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, গার্মেন্টস ব্যবসায়ি সমিতি এবং ট্রাক, ট্যাংকলড়ী, ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক সমিতির যৌথআয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দলিল উদ্দিন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুরুল আহসান, শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, শ্রমিক নেতা আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু।