1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিজয় দিবসে নালিতাবাড়ীতে ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : মহান বিজয় দিবস উপলক্ষে খেতমজুর ইউনিয়ন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পৌর শহরের আড়াইআনী বাজারস্থ কার্যালয়ে ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

উপজেলা খেতমজুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য রীতা রাণী পাল, শেরপুর সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হুমায়ুন কবির, জেলা জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনোয়ারা খাতুন লিলি, সম্পাদক সফুরা খাতুন, জাতীয় কৃষক সমিতি নকলা উপজেলা শাখার সভাপতি সেকান্দর বাদশা ও জেলা যুব মৈত্রীর সভাপতি রাজু আহমেদ প্রমুখ।

এসময় ওয়ার্কার্স পার্টির জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিতরা ছিলেন।

এর আগে নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com