1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় শ্রদ্ধা-ভালেবাসায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৫১তম মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ১৩৩ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, শীতের সাল উপহার দেয়াসহ দুপুরের খাবার বিতরণ করা হয়।

এছাড়াও কলাপাড়া শিশুপার্কস্থ স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি, কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, মানিকমালা খেণাঘর আসরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

দিনের শুরুতে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে কলাপাড়া থানা পুলিশ। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য বিজয় শোভাযাত্রা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে জাতির শান্তি অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে মহিলাদের অংশগ্রহণের ক্রীড়া অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে সকল সরকারি-বেসরকারি, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয় দিবসে দিনব্যাপী এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব।

এদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। সকাল ৯ টয় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের কলেজ রোড হয়ে প্রেসক্লাব ও থানা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমাপ্ত হয়।

অপরদিকে শ্রদ্ধা-ভালোবাসায় মহিপুর ও কুয়াকাটয় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। সকাল ৯টায় র‌্যালীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। এছাড়া সকাল ১০ মহিপর ইউনিয়ন আওয়ামীলীগ ও থানা যুবলীগ, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা পৌর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন ও মহিপুর থানা পুলিশ একটি আনন্দ র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মিলিত হয়। পরে শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পার্পন করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মহিপুর থানা যুবলীগ কার্যালয় আলোচনা সভা হয়, এসময় মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ, মালেক আকন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম হাং:, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, যুগ্ন-আহবায়ক মাসুদ রানা, সদস্য মনিরুল ইসলাম, জিল্লুর রহমান কিশোর, শহিদুল ইসলাম, রিয়াজ মোর্শেদ, ফেরদৌস হাং:, ইসাহাক শেখ, ছিদ্দিক মোল্লা, সুমন হাং:, কামাল মিয়া, ফোরকান আকন, মাসুূদ হাওলাদারসহ ইউনিয়ন, পৌর ও থানা যুবলীগের সদস্যরা উপস্হিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com