
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে হালুয়াঘাট কোর্ট চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, থানা, হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাব, দলিল লেখক সমিতি, স্কাউট, হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, হালুয়াঘাট উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান, পৌর মেয়র ও আ’লীগ সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম ভূঞা, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান, আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবদুর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিএনপির শোভাযাত্রা
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে শোভাযাত্রা ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার নতুন বাসস্ট্যান্ড দলের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্টভবন চত্বরে স্থাপিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, কবি মোজাম্মেল হক, এখলাছ উদ্দিন বিএসসি, মোল্লা আলী সাবরি মনি, রিয়াজ উদ্দিন, যুবদল আহ্বায়ক সাজ্জাত হোসেন হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক নাজমূল হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল এর পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্বরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ও বিএনপির নেতৃবৃন্দ।
প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
মহান বিজয় দিবস উপলক্ষে হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে নিহতদের স্বরণে কোর্ট ভবনে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে কোর্ট ভবন স্মৃতিস্তম্ভে হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক এম এ খালেক, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু, প্রচার সম্পাদক জুলফিকার আলী জুলমত, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ মালেক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদাৎ আলী, কার্যকারী কমিটির সদস্য মাজহারুল ইসলাম মিশু ও দুলাল রায়।
উল্লেখ্য, গত ৪ই ডিসেম্বর এক আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে হালুয়াঘাট প্রেসক্লাব থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রেসক্লাবের সদস্য/কার্যনির্বাহী কমিটির ১৪ জন সদস্য একযোগে পদত্যাগ করেন।