1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীর চিলাহাটি রেল স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে রেলপথ মন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী) : রেলপথকে যুগোপযোগী এবং আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে রেলপথ উন্নয়নের কাজ। আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এর ফলে চিলাহাটি থেকে মংলা পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহণে ভারত, নেপাল ছাড়াও ভুটান এই পথ ব্যবহার করতে পারবে।
এছাড়াও চিলাহাটিতে আন্তর্জাতিক মানের একটি রেলস্টেশন তৈরিতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যা দ্রুত দৃশ্যমান হবে। তিনি আরো বলেন জুন মাসের মধ্যে চিলাহাটি হতে ঢাকা দিবাকালীন একটি আন্ত:নগর ট্রেন চালু করা হবে।
রবিবার (১৮ডিসেম্বর) দুপুরে ১৪কোটি টাকা ব্যয়ে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেল স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শণ শেষে সাংবাদিককদের সাথে আলাপকালে উপরিউক্ত কথাগুলো বলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।
এর আগে চিলাহাটি রেল স্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শণ শেষে স্থানীয় জমির মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ইউএনও (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,সহকারী পুলিশ সুপার  (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,ওসি মাহমুদ উন নবী ছাড়াও রেলের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com