শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩শ ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। সে সদর উপজেলার কানাশাখোলা নামাপাড়া এলাকার মৃত. সামাল উদ্দিনের পুত্র মোতালেব হোসেন (৩৮)। রবিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের খরমপুর এলাক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান মাদককে শুন্যের কোঠায় আনতে আমরা বদ্ধ পরিকর। মাদকের সাথে কোন আপোষ নেই। জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শহরের খরমপুর এলাকায় আমরা অভিযান চালাই। এসময় ৩শ ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোতালেব হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করি। সোমবার সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।