1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় খাস জমিতে মাছ শুকাতে জেলেদের জবরদস্তি, অবৈধ টাকা আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সরকারি খাস জমিতে রোদে মাছ শুকাতে দেয়ায় দরিদ্র জেলেদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। নিজামপুরের বাসিন্দা হান্নান হাওলাদারসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

তথ্য সূত্রে জানা যায়, কলাপাড়া আন্ধারমানিক নদীর তীর ঘেঁষে নিজামপুরসহ কয়েকটি গ্রামের জেলেরা শীত মৌসুমে মশারী নেটের উপর এক ধরনের গুড়া চিংড়ি রোদে শুকিয়ে শুঁটকি করে আসছে। এজন্য নদীর তীরে চর ভূমিসহ কৃষি জমি ব্যবহার করে জেলেরা। ব্যক্তিমালিকানা জমির মালিকদের ভাড়া দিতে হয়। দুই বিঘা জমির জন্য অবস্থান ভেদে এক মৌসুমে ৪০ থেকে ৮০ হাজার টাকায় ভাড়া নেয় জেলেরা। কিন্তু চরের খাস জমি ব্যবহার করতে স্থানীয় হান্নান হাওলাদার গংদের টাকা দিতে হয়, এ অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় ছগির খান জানান, সরকারী এ খাস জমিতে জেলেরা রোদে মাছ শুকাতে দিলে টাকা দিতে হয় হান্নান হাওলাদারকে। নয়তো হেনস্থা হতে হয় তার হাতে।

অভিযুক্ত হান্নান হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই জমি তার জমির মুখসা, খাস জমি, তিনি নিজে শুটকি করতে ব্যবহার করছেন। সগির খান ওই জমি দখল করতে গিয়েছিলেন, ব্যর্থ হয়ে এখন অন্যের নামে বদনাম রটাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com