1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ): উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্ত’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

পাশাপাশি নব-নির্বাচিত ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, নব যোগদানকৃত জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান ও জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা পিপিএম কে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিদের হাতে ফুল ও শুভেচ্ছা ক্রেস তুলে দেন উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ।

গত শনিবার সন্ধ্যায় জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. ফজলুল হক, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জাল হোসেন খান, গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম বলেন, আপনাদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। ময়মনসিংহের সার্বিক উন্নয়নে আমরা আপনাদের পাশে চাই। আপনাদের পাশে নিয়ে একসাথে কাজ করতে চাই।

পরে আমন্ত্রিত সকল অতিথিদের সম্মানে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে নৈশভোজ এর আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com