1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর: “ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে। শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় শার্শা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ২৩টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি নির্ভর নিজেদের উদ্ভাবনী তুলে ধরেন এবং অতিথিদের ধারনা দেন শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন‍্যমান‍্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com