1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১৯ ডিসেম্বর নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতা অপরিহার্য। বিশেষত বাংলাদেশ পুলিশের সকল সদস্যের দায়িত্ব পালনের ক্ষেত্রে শারীরিক সুস্থতা আবশ্যক। শারীরিক সুস্থতার ক্ষেত্রে খেলাধুলা অন্যতম ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধূলা চর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য সকল পুলিশ সদস্যের প্রতি তিনি আহ্বান জানান। পরিশেষে চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি পুলিশ সুপারসহ জেলা পুলিশ নীলফামারীকে ধন্যবাদ জানান।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার তার বক্তব্যে প্রধান অতিথিকে তার শত ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় ব্যয় করে জেলা পুলিশ নীলফামারীতে প্রধান অতিথি হিসেবে আগমনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উক্ত টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিজয়ীরা হলেন, এককঃ কনস্টেবল হতে এসআই পদ মর্যাদারঃ ১। রানার আপ- ঠাকুরগাঁও জেলা, কনস্টেবল ৪৯১/ মোঃ শাহাদাৎ চৌধুরী ২। চ্যাম্পিয়ন- কুড়িগ্রাম জেলা, কনস্টেবল/ ৪৯৪ মোঃ আহসান হাবীব দ্বৈতঃ কনস্টেবল হতে এসআই পদ মর্যাদারঃ
১। রানার আপ- ঠাকুরগাঁও জেলা, (ক) কনস্টেবল/ ৪৫১ মোঃ শাহাদৎ চৌধুরী (খ) কনস্টেবল /৩৭২ মোঃ আরশে আযিম রোজ
২। চ্যাম্পিয়ন কুড়িগ্রাম জেলা, (ক) কনস্টেবল /১১৫২ সাধন কুমার (খ) কনস্টেবল/ ৪৯৪ মোঃ আহসান হাবিব। দ্বৈতঃ ইন্সপেক্টর হতে তদূর্ধ্ব পদ মর্যাদাঃ ১। রানার আপ- কুড়িগ্রাম জেলা, (ক) পুলিশ পরিদর্শক নিরস্ত্র/জনাব মোঃ সারওয়ার পারভেজ (খ) পুলিশ পরিদর্শক নিরস্ত্র/জনাব মোঃ গোলাম মর্তুজা। ২। চ্যাম্পিয়ন- নিলফামারী জেলা, (ক) ইন্সপেক্টর (শঃ ও যাঃ)/ সেলিম আহম্মেদ (খ) ইন্সপেক্টর (শঃ ও যাঃ)/ জ্যোতির্ময় রায়।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলাটি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন। এ সময় উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন নীলফামারী জেলাসহ রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার অফিসার ও ফোর্সবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com