1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল ভারতীয় মদসহ হাবি হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশে দিয়েছে র‌্যাব-১৪।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী সমেশ্চুড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। হাবি হোসেন ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল সমেশ্চুড়া বাজারের জাহাঙ্গীরের মুদি দোকানের সামনে অভিযান চালায়। এসময় ১০২ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী হাবি হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com