1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে তক্ষকসহ দুই ব্যক্তি আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১৪। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালত তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলো- উপজেলার মাটিফাটা এলাকার মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে সুজন মিয়া (৩৮) ও একই উপজেলার মাধবপুর এলাকার তারা মিয়ার ছেলে আলী হোসেন (২৮)।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল কর্ণঝোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাটের সামনে অভিযান চালায়। এসময় একটি জীবিত তক্ষকসহ সুজন ও আলী হোসেনকে আটক করা হয়। জব্দকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে শ্রীবরদী থানায় বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করো তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com