1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় আব্বাসীর দোয়া-মাহফিলে মুসুল্লিদের ঢল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জৈনপুরী পীর সাহেব কেবলার বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়া-মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, আলহাজ্ব আল্লামা মুফতি ড. সাইয়েদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরীর ধর্মীয় বয়ান শুনতে ঢল নামে মুসুল্লিদের।

গত মঙ্গলবার মধ্যরাতে তীব্র শীত উপেক্ষা করে স্থানীয় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, রাস্তায় দাঁড়িয়ে, বাসা-বাড়ীতে বসে মন্ত্রমুগ্ধের মত বয়ান শুনেন অন্তত: ১০/১৫ হাজার মুসুল্লী ও মা-বোনেরা।

রাত এগারোটার দিকে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাহফিল এর সভাপতি খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা মোর্শেদেনা শাহ সুফি হাফেজ মুহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিকী আল কোরাইশী পীর সাহেব জৈনপুরী, ভারত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহ্যবাহী খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দেস্তারবন্দী উপলক্ষে খেপুপাড়া জৈনপুরী খানকার মাহফিল ইন্তেজামিয়া কমিটি এ বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়া-মাহফিলের আয়োাজন করে। ঈমান, নেক আমল, নামাজ, জাগতিক, মহাজাগতিক, পরজাগতিক ও কুরআন হাদিসের বিশেষণধর্মী ধর্মীয় আলোচনায় তওবা করে তীব্র শীতেও চোখের অশ্রু গড়িয়ে পড়ে মুসুল্লিদের।

এসময় জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী পড়িয়ে দেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী। এছাড়াাও মাহফিলে পরিশ্রমী স্বেচ্ছাসেবকদের পাঞ্জাবি উপহার দেন প্রধান অতিথি এনায়েতুল্লাহ আব্বাসী, পীর সাহেব জৈনপুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com