1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

অবৈধ বালু উত্তোলন: পৃথক অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

গত ২১ ডিসেম্বর বুধবার ও ২৩ ডিসেম্বর শুক্রবার উপজেলার নয়াবিল ভাঙ্গা এবং শিমুলতলা এলাকায় ভোগাই নদীতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নয়াবিল ভাঙ্গা এলাকায় সালাউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে বালু পরিবহনের দায়ে এক লাখ টাকা ও শিমুলতলা এলাকায় রহমত আলী (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূূূূূূূূূূূূূূূূূূূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর শিমুলতলা ও নয়াবিল ভাঙ্গা-মন্ডলিয়াপাড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ী। এতে করে নদীর তীরবর্তী জমি এবং নতীর তীর ধ্বংস হচ্ছিল। এমতাবস্থায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল ওইসব এলাকায় পৃথক সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও বালু পরিবহন করতে যাওয়া ব্যক্তিদের আটক করে অর্থদ- প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com