1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাড়ে তিন’শ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য প্রাপ্ত ১৮ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে বরাদ্দ হতে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রাথমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার ৪০০ টাকা করে ৩ লাখ ৬০ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে ৬ হাজার টাকা করে ৭ লাখ ২০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ৬০০ টাকা করে ৭ লাখ ৬৮ হাজার টাকা মিলে মোট ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ১৮ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

শিক্ষাবৃত্তি বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলি, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক, সাধারণ সম্পাদক হীরেন্দ্র চন্দ্র বর্মণ প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com