1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে বিএনপির গণমিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

বান্দরবান : কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশের ন্যায় বান্দরবানে গণমিছিল করেছে জেলার বিএনপির ও অঙ্গসংগঠন। এতে ঢল নেমেছে নেতাকর্মীদের।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরে জজ কোর্ট সামনে বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে গণমিছিল বের হয়ে ইসলামী ব্যাংকে সংলগ্ন এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন।

সমাবেশে বক্তরা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তারকৃত নেতা–কর্মীদের অচিরে মুক্তি দিতে হবে। তা না হলে সরকারকে কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হবে এবং দুর্বার আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।

তারা আরও বলেন, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন ও ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ভোট গ্রহন আর সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিও তুলেন সমাবেশে বক্তারা।

এসময় জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, সহ-সভাপতি লুসাইমং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির নরুল ইসলাম, সদর উপজেলার বিএনপির আহবায়ক মোহাম্মদ সরওয়ার, সদস্য সচিব চনুমং মারমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা বিএনপির একাংশ বিএনপি জাতীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি সাচিংপ্রু জেরীর নেতৃত্বে গণমিছিল বের করেছে। এসময় জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সহ- সভাপতি আব্দুল মাহবুব, মুজিবুর রশ্মিদ, মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম সুলতানা লীনা, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com