রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১৭ পিচ (১ কেজি ৯৮৩ গ্রাম) স্বর্ণের বার ২ পাচারকারীককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে পুটখালী সীমান্ত এলাকা থেকে এ স্বর্নের চালানটি আটক করা হয়।
আসামিরা হলো, হাফিজুর রহমান (৩৪), পিতা আজিজুর রহমান ও মেহেদী হাসান(৩২), পিতা আব্দুল করিম। উভয়ই বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানান, ভারতে স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে, হাবিলদার মালেক গাজীর নেতৃত্বে একটি টহল দল পুটখালী উত্তরপাড়া পাকা রাস্তার উপর হতে ১৭ পিচ স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে। বিজিবির অভিযানের সময় ২ জন পালিয়ে যায়। তাদের নামেও মামলা দেওয়া হয়েছে। তারা হলো- আঃ মান্নান (৩২) ও নইমুদ্দিন (৩০)। আটক আসামিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।