1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ সাকিব (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে জুনায়েদ (১১) নামে আরেক শিশু।

গত শুক্রবার সন্ধ্যার পর কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের সিক্সলেন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাঈদ পশ্চিম ধানখালী গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে। সে আমতলী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরে আবু সাঈদ তার বেয়াই জুনায়েদকে নিয়ে কুয়াকাটা ভ্রমন শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় সিক্সলেন এলাকায় পৌছলে সড়কের মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি মাইল পোস্টের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com